সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

শাহপরাণে দু’পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী খুন

শাহপরাণে দু’পক্ষের সংঘর্ষে যুবদলকর্মী খুন

নিজস্ব প্রতিবেদক 

দুই ছাত্রের বিরোধের জের ধরে নগরীর শাহপরাণ (র.) এলাকায় দু’পক্ষের সংঘর্ষে খুন হয়েছেন বিলাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী। সোমবার রাত ১০টার দিকে শাহপরাণ বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিলাল আহমদ মুন্সী (৩০) বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। পেশায় তিনি পেশায় রঙ মিস্ত্রী। তিনি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, স্কুল ছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ হয়। এই ঘটনায় সাকেরের পক্ষে জড়িয়ে পড়ে যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা। এসময় যুবদল নেতা উপশহরের মিজান, নাদিম, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলসহ কয়েকজন গিয়ে এলাকায় ঢুকেন। তারা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে হামলায় যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী নিহত হন।
স্থানীয় বাসিন্দা কাজি রুনু মিয়া মঈন বলেন, ‘যুবদল নেতা উপশহরের মিজান, নাদিম, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলসহ কয়েকজন গিয়ে এলাকায় ঢুকেন। তারা আমার বাড়িতেও হামলা করে। আমাকে দা দিয়ে পায়ে আঘাত করে। এরপর শাহপরাণ গেইট থেকে ৫/৬ শ মানুষ বাহুবল বস্তির মধ্যে ঢুকে হামলা করে। এতে অন্তত ১০/১২ জন আহত হয়েছে। তিনি বিষয়টি নিয়ে থানা পুলিশের সঙ্গেও কথা বলেছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন থেকে ওই এলাকায় দুই ছাত্রের বিরোধ ঘিরে উত্তেজনা চলে আসছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় সালিশ বসলেও সমাধান হয়নি। পরে আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ওই যুবক। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff