সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

৩ রান করা ম্যাচে দুই রেকর্ড বাবর আজমের

৩ রান করা ম্যাচে দুই রেকর্ড বাবর আজমের

স্পোর্টস ডেস্ক
ব্যাট হাতে করেছেন মাত্র ৩ রান। অস্ট্রেলিয়ার কাছে দলও হেরেছে বড় ব্যবধানে। তবে বাবর আজম এমন এক ম্যাচেও দুটি রেকর্ড গড়ে ফেলেছেন।

ব্রিসবেনে বৃষ্টির কারণে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি পরিণত হয়েছিল ৭ ওভারের ম্যাচে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তোলে ৪ উইকেটে ৯৩ রান। জবাবে ৯ উইকেটে ৬৪ রানে থামে পাকিস্তান, হারে ২৯ রানে।

এই হারা ম্যাচেই দুটি রেকর্ড গড়েছেন বাবর। এটি ছিল বাবরের ক্যারিয়ারের ১২৪তম টি-টোয়েন্টি। এতে করে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন এই ব্যাটার। পেছনে ফেলেছেন শোয়েব মালিককে।

এদিন আবার দুটি ক্যাচও নিয়েছেন বাবর। প্রথম ক্যাচ নেওয়ার পরই টি-টোয়েন্টি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ক্যাচের (৫২টি) মালিক হয়ে গেছেন তিনি। তার আগে ৫০ ক্যাচ নিয়ে এই রেকর্ডটি ছিল ফখর জামানের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff