সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

পুলিশের কবজিতে কামড় দিয়ে পালালেন যুবলীগ নেতা

পুলিশের কবজিতে কামড় দিয়ে পালালেন যুবলীগ নেতা

একুশে সিলেট ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি যুবলীগ নেতা হালিম মিয়াকে ছিনিয়ে নিয়ে গেছে তার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবিরের কবজি কামড়ে দেন হালিম।

রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

হালিম মিয়া উপজেলার রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়নের খাগাতুয়া গ্রামের আবদুর কাদিরের ছেলে। তার বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও পুলিশ আহত করার ঘটনায় মামলা আছে। মাসুদ মিয়া নামের স্থানীয় এক ব্যক্তিকে হত্যার মামলার আসামি তিনি। রোববারের ঘটনায় হালিমের বিরুদ্ধে থানায় নতুন আরেকটি মামলা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওসি মো. হুমায়ূন কবিরের নেতৃত্বে ১২ সদস্যের একটি পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তোলার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন। তাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নবীনগর থানার ওসি মো. হুমায়ূন কবির বলেন, ‘যুবলীগ নেতা হালিম মিয়া একজন কুখ্যাত সন্ত্রাসী। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হালিমের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৪টি মামলা আছে। এ ছাড়া চাঁদাবাজির মামলার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাকে গ্রেপ্তার করে পুলিশের ভ্যানে তোলার সময় পেছন থেকে তার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। হালিম আমার হাতের কবজিতে কামড়সহ পুলিশের আরেক সদস্যের মাথায় কুপিয়ে পালিয়ে যান।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff