সুনামগঞ্জ

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১০ নভেম্বর ২০২৪ · রাত ৮:১২ · ১৮০ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে আলামিন মিয়া (২৫) নামের এক ইজিবাইক (টমটম) চালকের মৃত্যু হয়েছে। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের আউয়াল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ১০ নভেম্বর রোববার সকালে প্রতিদিনের মতো নিজ বাড়িতে থাকা গ্যারেজ থেকে চার্জে থাকা ইজিবাইক বের করতে গিয়ে অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালক আলামিন মিয়ার মৃত্যু হয়।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ