সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

শিগগির নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করতে হবে : মিনহাজ

শিগগির নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করতে হবে : মিনহাজ

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’র সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজুল আবেদীন রাজা বলেছেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। শিগগির অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট তৈরি করতে হবে। কিছু নামধারী সমন্বয়ক ফ্যাসিবাদ শেখ হাসিনার রেজিম বাস্তাবায়নে এখনো তৎপর।

আওয়ামী লীগ নির্বাচনের নামে প্রহসন করে নিজেদের প্রার্থীকে জেতানোর জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছে। ক্ষমতা ধরে রাখতে প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সবকিছু ব্যবহার করেছে। দুর্নীতির নজিরবিহীন করেছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা বলেছিলেন- আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, পালাতে জানি না। তিনিই আবার ছাত্র আন্দোলনের মুখে হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়েছেন।

 

যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ষ্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’র উদ্যোগে ‘কবে ফিরবে বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক এক প্রতিবাদ সভা তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে যুক্তরাজ্যের হোয়াইটচ্যাপেল একটি হল রুমে সাংবাদিক, মানবাধিকার কর্মী, ফ্যাসিবাদ হাসিনা সরকারের আমলে গণতন্ত্রের পক্ষে আন্দোলনে অংশগ্রহনকারী রাজনীতিবীদেরকে হয়রানী এবং বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

 

প্রতিবাদ সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওত করেন হাফিজ আব্দুস সালাম।

সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন রাজনীতিবীদ ও মানবাধিকারকর্মী কাজল আহমদ জালালী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন আইডিএফ’র সহসভাপতি সাবেক ছাত্রনেতা নোমান হাসনাত।

সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ছাত্রনেতা বেলাল খান, সহসভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দীক, শেরওয়ান আলী, মো. আজিজুর রহমান, ছাত্রনেতা লিয়াকত আলী, সহসাধারণ সম্পাদক মো. উজ্জল আলম চৌধুরী, মো. মাহি, মোহাম্মদ শাওন, প্রচার সম্পাদক মাহি উদ্দিন রেদওয়ান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সৈয়দ জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. মিজানুর রহমান,সদস্য তানভির, হালিমুল ইসলাম হালিম, আমিনা ইসলাম তানিয়া, আহমদ তুষার, খালেদ নুর রহমান, আমিন আকবর, জুনায়েদ আহমদ, আব্দুল আজীম, আরিফ হোসেন, আশরাফুল আলম শামীম, আরিফ হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff