সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

মৌলভীবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে সড়ক ও বসতবাড়ি

মৌলভীবাজারে নদীর পানি বিপৎসীমার ওপরে, তলিয়ে গেছে সড়ক ও বসতবাড়ি

মৌলভীবাজারে সদর উপজেলায় মনু নদের তীরে প্লাবিত ঘরবাড়ি।

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে জেলার সব কয়টি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। জেলার মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই ও কুশিয়ারা নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অব্যাহত বৃষ্টির কারণে জুড়ী, বড়লেখা ও সদর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আজ বেলা ৩টা পর্যন্ত জেলার মনু নদে ২৯ সেন্টিমিটার ও জুড়ী নদী ১৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেশ কিছু জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। পানি বৃদ্ধি পেলে ঝুঁকিপূর্ণ বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে জেলা শহর ও সদর উপজেলার মনু নদের তীরে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বড়লেখা পৌর শহরের বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে পানি উঠেছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

জানতে চাইলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্রের সিনিয়র সহকারী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ৩ দিনে এই অঞ্চলে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও ২-৩ দিন বৃষ্টির হওয়ায় সম্ভাবনা রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‘মনু ও জুড়ী নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। সার্বক্ষণিক পরিস্থিতি নজরে রাখছি। এখনো কোনো নদ-নদীতে ভাঙন দেখা দেয়নি।’

এ বিষয়ে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ বলেন, বৃষ্টি ও উজানের ঢলে জেলার নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা জেলাসহ সব কয়টি উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। আশ্রয়কেন্দ্র ও শুকনো খাবার প্রস্তুত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff