হবিগঞ্জ

চুনারুঘাটে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ৩১ মে ২০২৫ · রাত ১১:০৫ · ১৬২ ভিউ

চুনারুঘাট প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বরাব্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে চুনারুঘাট থানার ওসি নুরে আলম জানান।

নিহতরা হল বরাব্দা গ্রামের আরজু মিয়ার মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সাদিয়া আক্তার (৭) এবং তার তার আপন ছোট ভাই নবিউর রহমান (৪)।

পুলিশ জানায়, সাদিয়া, নবিউরসহ কয়েকজন শিশু পুকুর পাড়ে বসে খেলাধুলা করছিল। কোনো এক সময় দুই শিশু পানিতে পড়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত সংবাদ