সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

বড়লেখায় পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বড়লেখায় পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

বড়লেখা প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখায় মাসুম আহমদ হাসান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের কাছ থেকে স্বজন ও স্থানীয়রা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারের সময় ওই ছাত্রলীগ নেতা পালিয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কলাজুরা বাজারে এ ঘটনা ঘটে।

ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসান উপজেলার কলাজুরা গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। শনিবার রাতে তাকে গ্রেপ্তারের জন্য বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত সেখানে জড়ো হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। পরে খবর পেয়ে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, একটি রাজনৈতিক মামলার আসামি ছাত্রলীগ নেতা মাসুম আহমদ হাসানকে গ্রেপ্তারের জন্য পুলিশ কলাজুরা বাজারে অভিযান চালায়। এ সময় মাসুম পালিয়েছেন। তাকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সঠিক নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff