সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: বিএনপি নেতা সাকি

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: বিএনপি নেতা সাকি

একুশে সিলেট ডেস্ক
লন্ডন মহানগর বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইফতেখার হোসেন চৌধুরী সাকী বলেছেন, পরিপূর্ণ সংস্কার করার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচিত সরকারের মাধ্যমেই বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিপূর্ণ সংস্কার করতে পারব।

তিনি বলেন, এখন পর্যন্ত রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এ ষড়যন্ত্র বন্ধ করতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

যুক্তরাজ্যের লন্ডনের আলতাব আলী পার্কে ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের আগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে ইফতেখার হোসেন চৌধুরী সাকী বলেন, আপনারা যদি সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করেন, তাহলে এ দেশের সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মেনে নেবে না।

দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ যুদ্ধ ও সংগ্রাম করে এই স্বৈরাচারের পতন ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই গণতান্ত্রিক রাষ্ট্রই জনগণকে সঙ্গে নিয়ে পরিপূর্ণ সংস্কার করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff