মৌলভীবাজার

কমলগঞ্জে ২ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেটসহ আটক ২

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ · রাত ৯:২৩ · ১৬৩ ভিউ

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে অবৈধ পথে আসা ২ হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন কুলাউড়া উপজেলার ঢালিয়া গ্রামের শামিম আহমেদ (২৬) এবং আমুলী গ্রামের সুমন আহমেদ (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা-মুন্সিবাজার সড়কে একটি প্রাইভেট কার তল্লাশি করে অবৈধ পথে আসা ২ হাজার প্যাকেট আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, কমলগঞ্জ থানার বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি ঙজওঝ ব্র্যান্ডের ২ হাজার প্যাকেটে মোট ৪০ হাজার শলাকা সিগারেট এবং টয়োটা ব্র্যান্ডের একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃত দুই জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ