সিলেট

শাহপরাণ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৩৯ · ১৬৯ ভিউ

সিলেট নগরের শাহপরাণ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে বংশীধর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল মালেক (৪০)। তিনি বংশীধর এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি-সিটিএসবি মো. আফজাল হোসেন এক বিজ্ঞপ্তিতে জানান, শাহপরাণ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী।

পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ