সুনামগঞ্জ

ছনবাড়ীতে প্রস্তাবিত সোনাই নদী শুল্ক স্টেশন পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

ছাতক প্রতিনিধি
ছাতক প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · সন্ধ্যা ৬:৩০ · ১৬১ ভিউ

ছাতক উপজেলার ছনবাড়ী বাজার সংলগ্ন সোনাই নদীতে প্রস্তাবিত শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান। বৃহস্পতিবার সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের ডিও লেটারের (আধা সরকারি পত্র) প্রেক্ষিতে তিনি উপজেলার ১ নম্বর ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী বাজার সংলগ্ন সোনাই নদী শুল্ক স্টেশন প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

এ সময় বিভাগীয় কমিশনার প্রস্তাবিত শুল্ক স্টেশন স্থাপনের সম্ভাব্যতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মতে, ছনবাড়ী বাজার সংলগ্ন সোনাই নদীতে প্রস্তাবিত শুল্ক স্টেশন চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি, ব্যবসা—বাণিজ্যের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তারা মনে করছেন, শুল্ক স্টেশনটি চালু হলে ছাতকসহ বৃহত্তর এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। তাই সম্ভাব্যতা যাচাই শেষে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে শুল্ক স্টেশনটির কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল ও এলাকাবাসী।

সম্পর্কিত সংবাদ