সিলেট

হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিনে কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · সোমবার, ২ নভেম্বর ২০২৬ · রাত ৯:৫২ · ১৮৬ ভিউ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব, বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরীর ৭৪তম জন্মদিন উপলক্ষে সিলেটের কানাইঘাটে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট দক্ষিণ বাজারস্থ কমিউনিটি ক্লাবের হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক এবাদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শমসের আলমের পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সচিব ফারুক আহমদ।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি জালাল আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মুহিবুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক রহিম উদ্দিন ভরসা, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী কয়ছর রশিদ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক কাওছার আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম মেম্বার, যুবদল নেতা বশির আহমদ ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ প্রমুখ।

বক্তারা আবুল হারিছ চৌধুরীর রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা ও বিভিন্ন স্মৃতিচারণ করেন। স্মরণসভা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন হাজী জসিম উদ্দিন।

এর আগে, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট বাজার জামে মসজিদে পবিত্র আসরের নামাজের পর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত সংবাদ