ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নিজস্ব রাজনৈতিক অবস্থান পোক্ত করতে মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন ইউপি নির্বাচনে সিলেটসহ সারাদেশে জামায়াতে ইসলামী ও এনসিপি নিজ নিজ অবস্থান থেকে করবে বলে জানিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে ‘দৈনিক পঞ্চগড় খবর’ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে তারা একসঙ্গে কাজ করছে। সেই জোট এখনও চলমান থাকলেও স্থানীয় নির্বাচনে আলাদাভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ সময় তিনি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গে এনে বলেন, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে এবং তারা কোনো সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য নয়, শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে লড়বেন।
দেশি পোশাক বাছুন
সারজিস আরও বলেন, ‘গত আট মাসে অজনপ্রিয়তা, হত্যাকাণ্ড, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সুশাসনের অভাবে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। তবে এতে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।’
