সিলেট

সিলেটে যেসব এলাকায় রবিবার ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ১ নভেম্বর ২০২৬ · রাত ১:৪৯ · ১৯৯ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় সড়ক উন্নয়নকাজের জন্য রবিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আসামপাড়া থেকে জাফলং পর্যন্ত সড়ক উন্নয়নকাজের সুবিধার্থে ১১ কেভি জাফলং ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিকেল ৪টার আগেও যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ