সিলেট

সিলেটের কয়েকটি এলাকায় আজ ৫ ঘণ্টা গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:০৪ · ২০৯ ভিউ

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখবে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা এবং প্রগতি সিএনজি পাম্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত সংবাদ