সুনামগঞ্জ

শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ১১ অক্টোবর ২০২৬ · রাত ৯:৩৫ · ১৮২ ভিউ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে আয়মান আহমেদ আদি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়মান আহমেদ আদি ওই গ্রামের শহিদ আহমদ রিয়াদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খেলাধুলার পর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে থাকা একটি ডোবার পানিতে শিশুটিকে পাওয়া যায়। স্বজনরা তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত সংবাদ