সিলেট

জকিগঞ্জ উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১১:৫৫ · ২৫৪ ভিউ

সিলেটের জকিগঞ্জ উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের ২১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে এমাদ উদ্দিন এনামকে আহ্বায়ক এবং মো. সাইফুল ইসলাম সাচ্চুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহিদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার আহ্বায়ক এখলাছুর রহমান আখলিস ও সদস্য সচিব আলা উদ্দিন আলাই-এর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত এই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল কুদ্দুস।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন—জয়নাল আবেদিন, জাকির আহমদ, এনাম আহমদ, খালেদ আহমদ, বিলাল আহমদ ও পারভেজ আহমদ।

কমিটির সিনিয়র সদস্য করা হয়েছে শাকিল আহমদ সুমনকে। এছাড়া সাধারণ সদস্যরা হলেন—দেলোয়ার হোসেন, ছাব্বির আহমদ, আমন আহমদ, আলম আহমদ, রুবেল আহমদ, ফাহিম আহমদ, সেলিম আহমদ, জামিল আহমদ, শাকিল আহমদ, শিহাব আহমদ ও লিমন আহমদ।

নতুন এই কমিটির মাধ্যমে জকিগঞ্জে শহিদ জিয়া স্মৃতি সংসদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা শাখার নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ