সিলেট

রাংপানি নদীতে অভিযান, বালু উত্তোলনের ১৮ বারকি নৌকা জব্দ

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:৩৫ · ১৬৯ ভিউ

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের রাংপানি নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি ছোট বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের সঙ্গে অভিযানে বিজিবি ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।

অভিযানকালে রাংপানি নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় নৌকাগুলো বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ