বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের হাতে বিএনপির দলীয় প্রতীক সংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
র্যালিটি বড়লেখা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ ললন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ; পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সভাপতি সাইফুল ইসলাম খোকন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল হাসান ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, মহিলা দলের নেত্রী আমিনা বেগম ডলি, বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের নেতা মিজানুর রহমান মিজান ও আলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হাজী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা জাসাসের আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব জালাল আহমদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল জব্বার।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাফর আহমদ, সাবেক সদস্য সচিব মনসুর আহমদ প্রিন্স, বর্তমান আহ্বায়ক তানবীর আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। একই সঙ্গে দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
