মৌলভীবাজার

মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১৪ জুন ২০২৬ · রাত ১০:০২ · ২৫৪ ভিউ

একুশে সিলেট ডেস্ক
মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার সচিবালয়ে সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পণ্যসামগ্রি দেখে প্রধানমন্ত্রী তার কাজের প্রশংসা করেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, তরুণ এই উদ্ভাবকের উদ্ভাবিত বিভিন্ন পণ্য উদ্ভাবনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। দেশীয় কাঁচামাল ব্যবহার করে পরিবেশবান্ধব এসব উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে পচনশীল পলিথিন এবং কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরি করেছেন।

এসময় গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে তরুণ এই উদ্ভাবককে উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ