সুনামগঞ্জ

জগন্নাথপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ · রাত ৮:১১ · ১৭৬ ভিউ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরের থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার রাতে থানার এএসআই মো. কামাল উদ্দিনসহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচলনা করে পৌর সদরের পূর্ব ভবানীপুর গ্রামের মৃত কালাই উল্লাহের ছেলে হেকিম উল্লাহকে (৪০) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, আমাদের পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত হেকিম উল্লাহকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে মঙ্গলবার সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ