হবিগঞ্জ

মাধবপুরে সীমান্তে বৈদেশিক মুদ্রাসহ যুবক আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ · সন্ধ্যা ৬:০৬ · ১৩০ ভিউ

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তার কাছ থেকে নগদ অর্থ, রূপি, পাউন্ড ও ডলার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) শেষরাতে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সান্তামোড়া সীমান্তে অভিযান চালিয়ে বৈদেশিক মুদ্রাসহ ওই যুবককে আটক করে।

আটক হওয়া যুবক পলাশ চন্দ্র দাস (৩০) কুমিল্লা জেলার হোমনা উপজেলার চন্ডিপুর গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।

২৪ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আটককের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামির নিকট বাংলাদেশী নগদ ৪ হাজার ৪৩০, মালদ্বীপের ১হাজার ৩৫ রূপী, ৫০ ইউরো এবং ২৪২ আমেরিকান ডলার পাওয়া গেছে। এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ