সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি

একুশে সিলেট ডেস্ক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক তদন্তের মধ্য দিয়ে তাঁর উপযুক্ত বিচার হবে, সে আশাই করে বিএনপি।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে খায়রুল হকের আটকের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাবেক বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় দেশের বিরুদ্ধে গেছে। বিলম্বে হলেও এত দিন পর সরকার তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে, এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। সঠিক তদন্তের মধ্য দিয়ে তার উপযুক্ত বিচার হবে, সেটাই আমরা আশা করি।’

খায়রুল হককে ‘বাংলাদেশের শত্রু’ আখ্যা দিয়ে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশের এক বিশাল শত্রু, যিনি বাংলাদেশের বিশাল ক্ষতি করেছেন একটি বড় পদে থেকে এবং সেই পদে থেকে দেশের ভাগ্য নির্ধারণের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।’

ফখরুল বলেন, ‘দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে ওই জায়গাটাতে বসে কেউ রাষ্ট্রের ক্ষতি করতে না পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff