সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে

হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে

একুশে সিলেট ডেস্ক
হবিগঞ্জে নারী নির্যাতন মামলা করার কারণে এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ জুলাই) তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে তা নামঞ্জুর করেন। আসামিরা হলেন রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না আক্তার, সাহেদা আক্তার ও লুবনা আক্তার।

মামলার বাদী ছালেক মিয়া জানান, তার বোন সম্প্রতি স্বামী কাউছার মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন।

এর জেরে গত ৭ জুলাই হবিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মাধবপুর যাওয়ার পথে পাইকপাড়ায় ওই পাঁচ নারী যাত্রীবেশে বাসে উঠে তার বোনকে মারধর করে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অপহরণ করে নিয়ে যান। ঘটনার সময় কেউ একজন মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরে ভাইরাল হয়।

ভুক্তভোগী নারী জানান, স্বামী কাউছার মিয়া পরকীয়ায় জড়িয়ে এবং যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। পরে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় তিনি আদালতে মামলা করলে প্রতিশোধ নিতে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটায় কাউছার মিয়াসহ ১১ জন। এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় মামলা করেন তিনি।

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন জানান, এ মামলায় পুলিশ এর আগে তিনজনকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত এবং বাকি তিনজনকে গ্রেফতারে করতে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff