হবিগঞ্জ

মাধবপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে ভেঙে যাচ্ছে গ্রামীন রাস্তা-কবরস্থান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · শুক্রবার, ১৩ জুন ২০২৫ · রাত ১০:৫৫ · ২৪৫ ভিউ

মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ভেঙে যাচ্ছে গ্রামীন রাস্তা ও কবরস্থান। স্থানীয় লোকজন বাধা দিলেও বালু উত্তোলনকারীরা মানছে না কোন বাধা। এতে যেকোনো সময় সংঘর্ষের ঘটনাও ঘটার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল দক্ষিণ পাড়ার মোহাম্মদ আপন মিয়া একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে ভেঙে যাচ্ছে পাশ্ববর্তী রাস্তা ও একটি কবরস্থান। স্থানীয় লোকজন বাধা দিলে সাময়িক ভাবে ড্রেজার মেশিন বন্ধ রাখা হয়। কিন্ত কয়েক ঘন্টা পড়েই পুনঃরায় ড্রেজার মেশিন চালু করা হয়।

গাঙ্গাইল গ্রামের একজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তার পাশে পুকুর থেকে বড় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার ফলে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া পাশে একটি কবরস্থানও ভেঙে যাচ্ছে।

তিনি বলেন, এলাকাবাসী বাধা দিয়েছেন। কিন্ত কয়েকঘন্টা পড়েই পুনঃরায় ড্রেজার মেশিন চালানো হয়। এই নিয়ে যে কোন সময় সংঘর্ষ হতে পারে।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মুজিবুল ইসলাম জানান, অবৈধ ড্রেজার বন্ধ করার পদক্ষেপ নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ