সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের

রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের

একুশে সিলেট ডেস্ক

সিরিজের শেষ ওয়ানডেতে রোমাঞ্চ ছড়িয়ে ১ উইকেটে হার দেখলো বাংলাদেশ। শেষ ওভারের তৃতীয় বলে জয়সূচক রান পায় অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৭৪/৫। তাওহিদ হৃদয় ৮৩, লিটন দাস অপরাজিত ৫৮ ও মোসাদ্দেক হোসেন করেন ৫৬ রান।

জবাবে ৪৫.১ ওভার শেষে ২৬৬/৫ সংগ্রহ নিয়ে সহজ জয়ের পথে ছিল অস্ট্রেলিয়া। সফরকারীদের জয়ের জন্য শেষ ২৯ বলে প্রয়োজন মাত্র ৯ রানের। এ সময় দারুণ বোলিংয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগান শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান । কিন্তু শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ১ উইকেটে জয় পেয়ে যায় অজিরা। তিন ম্যাচ সিরিজ ২-১এ জিতলো বাংলাদেশ। মোস্তাফিজের বলে বোল্ড হওয়ার আগে অজি ওপেনার কুপার কোনালি একাই করেন ১৪৯ রান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১০ ওভারে স্পেলে ৪৮ রানে ছয় উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। দিনটি ভালো যায়নি তাসকিন আহমেদের। এক উইকেট পেলেও ৭.৩ ওভারে স্পেলে ৫৯ দেন এ ডানহাতি পেসার। ৪৪তম ওভারে তাসকিনকে তিনটি ছক্কা হাঁকান কোনালি। নইলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff