বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে লোকসংস্কৃতি যাদুঘর “সাজি” উদ্বোধন

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে লোকসংস্কৃতি যাদুঘর “সাজি” উদ্বোধন

মনসুর আহমদ (বড়লেখা) ( মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে লোকসংস্কৃতি যাদুঘর “সাজি”র উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।

আজ দুপুরে এমপি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু কলেজ ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠানের বিএনসিসি ও স্কাউট দলের সুসজ্জিত সদস্যরা গার্ড অব অনারের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়। এ সময় কলেজের শিক্ষক পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।

যাদুঘর “সাজি” উদ্বোধনের পর কলেজ হলরুমে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ উপকরণ সংরক্ষণে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের লোকসংস্কৃতির ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে এই যাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবু মুছা তারেক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, বড়লেখা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং বড়লেখা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক জেলা সহ-সভাপতি নাদের আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গির আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর আহ্বায়ক শাহরিয়ার ফাহিমসহ বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক সুধীজন অংশ নেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff