কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা-এ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রথম পর্যায়ে আন ফানাই নদীর চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী আন ফানাই পর্যন্ত খাল খনন কাজের উদ্বোধন করেন মো. শওকতুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানজিদা আক্তার, মো. আনিসুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রীতম দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আহমদ খান সুইটসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন, কুলাউড়া ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর বাস্তবায়নে ভুকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পিআইও অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
Leave a Reply