সর্বশেষ :
সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আটক প্রধানমন্ত্রীর সফরে চীনের সঙ্গে হবে ১৭ চুক্তি-সমঝোতা, আলোচনায় থাকবে তিস্তা শাহজালাল মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ এখন সিসি ক্যামেরার আওতায় বিয়ের প্রলোভনে ধর্ষণ বলে কিছু হয় না: এলাহাবাদ হাইকোর্ট হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু নিষিদ্ধ আওয়ামী ষড়যন্ত্র রুখতে ফের রাজপথে জামান অনুসারীরা একুশে সিলেটে সংবাদ প্রকাশের পর সোনাই নদীতে নৌ পুলিশের অভিযান, বালুবাহী নৌকা আটক ইউপি নির্বাচন: চেয়ারম্যান প্রার্থীদের আয়কর রিটার্ন সনদ বাধ্যতামূলক জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা:  যুবক নিখোঁজ, আটক ভারতীয় কৃষককে হস্তান্তর সিলেটে নেমে এমপিদের কেন সংসদে যেতে বললেন প্রধানমন্ত্রী?

ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে?

ফের বিয়ে করলেন সেই সুবাহ, পাত্র কে?

বিনোদন ডেস্ক

চুপিসারে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। বিষয়টি এত দিন গোপন থাকলেও এবার নিজেই তা প্রকাশ করেছেন তিনি।

গণমাধ্যমকে সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনী কাজে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে জানানো সম্ভব হয়নি।

জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।

বিয়ে নিয়ে সুবাহ বলেন, ‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের, তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি।
আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্র্যাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা-যাওয়ার মধ্যে থাকব।’

তিনি আরো জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছিলেন সুবাহ।

পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff