সিলেটে সাবেক উপজেলা চেয়ারম্যান ওপর দুর্বৃত্তদের হামলা

সিলেটে সাবেক উপজেলা চেয়ারম্যান ওপর দুর্বৃত্তদের হামলা

মনসুর আহমদ ( বড়লেখা প্রতিনিধি)
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদের দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর উপশহর এলাকায় এ হামলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা পেছন থেকে অতর্কিতভাবে সুয়েব আহমদের ওপর হামলা চালায়। প্রথমে তাঁর মাথায় গুরুতর আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে হামলাকারীরা তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয় পথচারীরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। জানা গেছে, হামলায় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং মাথা ও মুখে গুরুতর জখম হওয়ায় তিনি জ্ঞান হারান। বর্তমানে তিনি একটি অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের অনেকের ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তাঁর এক ঘনিষ্ঠ কর্মী জানিয়েছেন, হামলায় তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন।

উল্লেখ্য, সুয়েব আহমদ অতীতে দুইবার বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক বিভিন্ন মামলা ও ছাত্র আন্দোলনের ঘটনার পর তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাফর ইমাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff