সর্বশেষ :

তেল আছে, বিক্রি নেই, বড়লেখায় কৃত্রিম সংকটের অভিযোগ

তেল আছে, বিক্রি নেই, বড়লেখায় কৃত্রিম সংকটের অভিযোগ

বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকটের অভিযোগ উঠেছে। পেট্রোল পাম্প ও খোলা বাজারে তেল মজুদ থাকা সত্ত্বেও অনেক দোকানদার চালকদের তেল বিক্রি করছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। অতিরিক্ত মুনাফার আশায় তারা পাম্প ও দোকান বন্ধ রেখে তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন। পরে গোপনে পছন্দের কিছু চালকের কাছে বাড়তি দামে তেল বিক্রি করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দেশে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো কারণ নেই। তবে বড়লেখার বিভিন্ন বাজারে দোকানদারদের এমন আচরণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এ অবস্থায় গত ০৮ মার্চ ২০২৬ বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং যথাযথভাবে জ্বালানি তেল বিক্রি না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় কৃপা সিন্ধু দত্ত (৬০) নামের এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ড আদায়ের পর কিছু সময় তেল বিক্রি করা হলেও পরে আবার পাম্প বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

অভিজ্ঞ মহলের মতে, বড়লেখা উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত প্রশাসনিক অভিযান ও মনিটরিং জোরদার করা হলে জ্বালানি তেলের এই কৃত্রিম সংকট দূর হতে পারে।

এদিকে প্রশাসন ও সচেতন মহল সাধারণ মানুষকে অবৈধভাবে বাসা-বাড়ি বা দোকানে জ্বালানি তেল মজুদ না করার আহ্বান জানিয়েছে। কারণ এ ধরনের মজুদ আইন পরিপন্থী এবং বাসা-বাড়িতে জ্বালানি সংরক্ষণ করলে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff