সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় পয়েন্টশূন্য বাংলাদেশ নারী ফুটবল দল: প্রশ্নে বাফুফের প্রস্তুতি যুদ্ধের বলি প্রবাসী, সিলেটে মরদেহ গ্রহণ করলেন মন্ত্রী খাদিমপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মন্নানের ৬ মাসের কারাদন্ড ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ৪ বাংলাদেশি নিহত মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা, যা জানা গেলো সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা শ্যালিকার গোপন ভিডিও করে ব্ল্যাকমেইল, অতঃপর… সুনামগঞ্জে পেট্রোল মজুদ রাখায় ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল, ভারতের বিবৃতি

মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা, যা জানা গেলো

মৌলভীবাজারে প্রাইভেটকার নিয়ে প্রকাশ্যে তরুণীকে অপহরণের চেষ্টা, যা জানা গেলো

একুশে সিলেট ডেস্ক
মৌলভীবাজারের কমলগঞ্জে ভোরবেলা কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে জোরপূর্বক প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।

রবিবার (৮মার্চ) ভোর প্রায় সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ফাতেমা পারভেজ নিশি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশি জানান, তিনি শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো রবিবার ভোর সাড়ে ৬টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার বারবার বাজার এলাকায় ঘোরাফেরা করে। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে তাদের গাড়িতে উঠতে বলেন। তবে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রস্তাবে সাড়া দেননি।

তিনি আরও জানান, কিছুক্ষণ পর বাজারে লোকজন কমে গেলে তিনি বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই গাড়িটি আবার সেখানে এসে থামে। গাড়ি থেকে নেমে এক যুবক তার হাত ও মুখ চেপে ধরে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গাড়ি নিয়ে শ্রীমঙ্গলের দিকে পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি নিয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু সোমবার দুপুরে বলেন, এঘটনায় ওই তরুণী বাদী হয়ে মামলা করেছেন। আমরা এর সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা করছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff