মৌলভীবাজার

দেড় বছর আত্মগোপনের পর বিমানবন্দরে গ্রেফতার ছাত্রলীগ নেতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ · রাত ৯:৫৭ · ১৫৪ ভিউ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি ও বড়লেখা পৌর শাখা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত নেতা আলী হোসেন (৩০) দেশ ছাড়ার সময় গ্রেফতার হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে, যখন তিনি কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন।

বাংলাদেশ ছাত্রলীগ-এর এই নেতা মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের বাসিন্দা। ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি প্রায় দেড় বছর আত্মগোপনে ছিলেন।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, বিমানবন্দর থেকে গ্রেফতারের পর পুলিশ তাকে ঢাকায় থেকে নিয়ে আসে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হবে।

সম্পর্কিত সংবাদ