সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি

ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, দ্রুতই সিদ্ধান্ত জানাবে আইসিসি

একুশে সিলেট ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলোচনার জন্য আজ (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধিদল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে বিসিবি। যা আমলে নিয়ে দ্রুত বোর্ড সভা করে সিদ্ধান্ত জানাবে আইসিসি।

গতকালই বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়ে দিয়েছিলেন, নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না বিসিবি। বিপিএলের ম্যাচ দেখতে এসে মিঠু বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধিদলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার।

তিনি আরও বলেছিলেন, আমাদের বোর্ড, সরকার—সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff