সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়লেখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বড়লেখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া।

গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা–জুড়ী নির্বাচনী এলাকা (আসন-১) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠু।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু,বড়লেখা প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ছায়দুল হক প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ দোয়া মাহফিলে অংশ নেন।

দোয়া মাহফিলের শুরুতে ৯নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এমরান মাহমুদ পবিত্র কোরআন তেলাওয়াত করেন। পরে ছাত্রদল নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দোয়া মাহফিলের সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান সায়েম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাফিজ খলিলুর রহমান শাহীন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff