সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

কুলাউড়ার পবিত্র আশুরার তাজিয়া মিছিল, লক্ষাধিক লোকের সমাগম

কুলাউড়ার পবিত্র আশুরার তাজিয়া মিছিল, লক্ষাধিক লোকের সমাগম

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী নবাববাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকার ইমামবাড়ায় শিয়া মতাবলম্বীরা ইমাম হোসাইন ও কারবালার শহীদদের স্মরণে মজলিশ, মাতম, মর্সিয়া, জারি, নোহা, তাজিয়া মিছিলের মাধ্যমে শোক অনুষ্ঠান পালন করেছেন। ‘হায় হোসেন হায় হোসেন’ মর্সিয়া শোক ধ্বনিতে মুখরিত হয়েছে তাজিয়া মিছিল।

রবিবার (৬ জুলাই) মহরমের শেষ দিনে দেশের বিভিন্ন স্থানের ন্যায় ধর্মীয় ভাবগাম্বীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের নবাববাড়িসহ অন্যান্য ইমামবাড়ায় এই শোক পালন করা হয়।

রবিবার বিকেলে নবাববাড়ীর হোসেনি দালান থেকে বের হয় তাজিয়া মিছিল। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা তাজিয়া, কালো, লাল ও সবুজ নিশান উড়িয়ে শোক মিছিলে অংশ নেয়। খালি পায়ে মিছিলে মিছিলে অংশগ্রহণকারীরা শোকের প্রতীক কালো পোষাক পরিধান করেন। দীর্ঘ সাড়ে তিনশত বছর ধরে বৃহত্তর সিলেটের নবাব আলী আমজদের পূর্ব পুরুষদের স্মৃতি বিজড়িত এই জমিদার বাড়ি (নবাব বাড়ি) বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়ে আসছে। মহরমকে কেন্দ্র করে নবাববাড়ির আশপাশের এলাকায় লোকে লোকারণ্য ছিল। ভাসমান প্রায় কয়েক শতাধিক দোকান-পাটের মেলা বসে। দেশ বিদেশের নানা প্রান্ত থেকেও শিয়া সম্প্রদায়ের মুসলিম ধর্মাবলম্বীরা আশুরা উপলক্ষে এখানে ছুটে এসেছেন। প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে জমিদার বাড়ীসহ রবিরবাজার এলাকায় । পহেলা মহরম থেকে দশ মহরম পর্যন্ত পৃথিমপাশা জমিদার বাড়ীর ইমামবাড়া, তরফি সাহেব বাড়ী, ছোট সাহেব বাড়ী, মরহুম শাহাদাত হোসেনের বাড়ী, বাঘ বাড়ী, মনরাজ সাহেব বাড়ী, পাল্লাকান্দি সাহেব বাড়ী, সরদার বাড়ি, মেম্বারের বাড়িসহ অন্যান্য ইমামবাড়া গুলোতে মহরম ও কারবালার ইতিহাস স্মরণে মজলিশ, মাতম, নোহা, জিয়ারত, দোয়া, জারি, শিরনির আয়োজন করা হয়।

মহরমের শোক অনুষ্ঠান ও আশুরা পালনের জন্য পৃথিমপাশা জমিদার বাড়ির ইমামবাড়া গুলোতে কারবালার ইতিহাসের উপর বয়ান করেন মাওলানা সৈয়দ আফতাব হোসাইন নাকাভী (ঢাকা), মাওলানা আনিসুর রহমান (জয়পুরহাট), মাওলানা মুহাম্মদ মাজিদুল ইসলাম (রাজশাহী) ও মাওলানা মুহাম্মদ আবুজার ইসলাম (সৈয়দপুর)।

সরেজমিন দেখা যায় রবিবার বিকেল পাঁচটায় পৃথিমপাশার জমিদার বাড়ির হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলসহ ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শিয়া সম্প্রদায়ের অনুসারীরা নিজের শরীর রক্তাক্ত করে মিছিলটি আলী আমজদ স্কুল এন্ড কলেজের সম্মুখে রবিরবাজার পদ্মদিঘির পার স্থানীয় কারবালা প্রান্তরে (কবরস্থানে) গিয়ে সমবেত হন। সেখানে মহরমের সেই বিষাদময় দিনে ইমাম হোসেন (আ.) এর স্মরণে ‘হায় হোসেন হায় হোসেন’ মাতম করে আবারও নিজের শরীর রক্তাক্ত করে কারবালার শোকে শোক পালন করেন। কালো জামা রক্তে ভিজে চুপসে গেছে আর সাদা জামা হয়ে উঠে রক্তে রঞ্জিত। তবুও হায় হোসেন, হায় হোসেন, ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে জমিদার বাড়ির আকাশ-বাতাস। তাজিয়া মিছিলে বুক চাপড়ে, জিঞ্জির দিয়ে শরীরে আঘাত করে প্রকাশ করা হয় মাতম।

পৃথিমপাশার শিয়া অনুসারীরা জানান, মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন নিশান নিয়ে আসেন। মিছিলের মধ্যে হায় হোসেন, হায় হোসেন করে শোকের গান নোহা গাওয়া হয় সমবেত কন্ঠে। এছাড়াও অনেকেই বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে মাতম মাতম, তাজিয়া মিছিল করে মহরম মাসের এই মর্মান্তিক ঘটনাকে বিশেষভাবে স্মরণ করেন এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (স.) এর দৌহিত্র ইমাম হোসাইন (আঃ) ও বাহাত্তর জন শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোক জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার বলেন, পৃথিমপাশা জমিদার বাড়িতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েক স্থরের নিরাপত্তা চাদরের বেষ্টনি তৈরি করা হয়। পুরো জমিদার বাড়ি জুড়েই পুলিশ, ডিবি পুলিশ এবং গোয়েন্দা পুলিশ প্রস্তুত ছিলো। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও প্রশাসনের তৎপরতায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই মহরম অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পৃথিমপাশা নবাববাড়ীর মহরম অনুষ্ঠানের মোতাওয়াল্লি ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান জানান, চিরাচরিত নিয়ম অনুযায়ী প্রতি বছরের ন্যায় মহরমের শোক অনুষ্ঠান পালন করা হয়েছে। দীর্ঘ সাড়ে তিনশত বছর ধরে পৃথিমপাশায় শিয়া, সুন্নি ও অন্যান্য মতাবলম্বী এবং উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও আশুরার শোক পালন করা হয়েছে শান্তিপূর্ণভাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff