সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

দিরাইয়ে অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রাণ

দিরাইয়ে অটোরিকশা কেড়ে নিলো শিশুর প্রাণ

দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রিহান মিয়া (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত রিহান উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের হিরা মিয়ার পুত্র। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৭ টার দিকে শ্যামারচর সড়কের বড় ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রিহানের বাবা হিরা মিয়া জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে সড়কে খেলা করার সময় হঠাৎ একটি অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয় রিহান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। ঘাতক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff