সুনামগঞ্জ

দোয়ারাবাজারে ডোবার পানিতে ডুবে ২৩ মাসের শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:৪০ · ১৫২ ভিউ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে রুবাইছা আক্তার (২৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের সুনাচরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবাইছা ওই গ্রামের কামাল হোসেনের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল রুবাইছা। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটির মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিশুটির দাদা হেলাল উদ্দিন জানান, অসাবধানতাবশত পানিতে পড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ