মৌলভীবাজার

রাজনগরে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ১৫০০ ব্যাগ বিতরণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ · সন্ধ্যা ৬:৫৯ · ১২৭ ভিউ

রাজনগর প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে আওতায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরীব, অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন। উপজেলা পরিষদের উদ্যোগে কর্মসূচির আওতায় ১৫০০ স্কুল ব্যাগ বিতরণের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে খলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮০ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মো. নেয়ামত উল্লাহ, আতিকুর রহমান, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহাম্মেদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা বেগম ও অন্যান্য শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ