সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জামায়াত আমিরের বার্তা

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় জামায়াত আমিরের বার্তা

একুশে সিলেট ডেস্ক
মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশে যে কর্মসূচি পালন হয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।

রোববার (১৩ এপ্রিল) ফেসবুকে করা এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে জামায়াত আমির লেখেন, গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও লেখেন, এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।

এছাড়া তিনি লেখেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামিন তা ক্ষমা করুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff