সর্বশেষ :
কানাইঘাটে বিয়ের প্রলোভনের আড়ালে প্রতারণা? গ্রেফতার যুবক ফেসবুকে অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল, গোলাপগঞ্জে দুই যুবক গ্রেফতার শ্রীমঙ্গলে জেলের জালে বিশালাকার অজগর অক্ষত উদ্ধার, বন বিভাগে হস্তান্তর আজ রাতে নতুন গিলাফে সাজবে পবিত্র কাবা বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে

সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি অফিসারের সৌজন্য সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে ইউএস আর্মি অফিসারের সৌজন্য সাক্ষাৎ

একুশে সিলেট ডেস্ক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েল।

মঙ্গলবার (২৫ মার্চ) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, আজ (মঙ্গলবার) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসির সঙ্গে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সেনাসদরে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনীর মধ্যকার সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় ইউএস আর্মি প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অনন্য ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়াও, তিনি বর্তমানে ইন এইড টু সিভিল পাওয়ারে মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও বিভিন্ন কার্যক্রমেরও প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মান্যবর চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন বলেও জানানো হয় বাংলাদেশ আর্মির পক্ষ থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff