সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত

শমশেরনগর ইসলামিক মিশনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্টিত

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশনে স্কুল ভিত্তিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে শমশেরনগর ইসলামিক মিশনের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

শমশেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা: মৌসুফা মেহেরীবান এর সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হকের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সৈয়দ কুতুব নাহিদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের যুগ্ন সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন।

উপস্থিত ছিলেন বি এ এফ শাহীন কলেজের সহকারী শিক্ষক আল মামুন, বিমান বাহিনীর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. আলাউদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক মিশনের হিসাব সহকারী মো. পাবেল চৌ:, মো. নাছির উদ্দিন ও আব্দুল খালিক প্রমুখ।

অনুষ্টানে উপজেলার ১০টি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে কেরাত, হামদ-নাত ও উপস্থিত বক্তিতায় প্রতিযোগিতা করেন। এ প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন শিক্ষার্থী প্রথম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন। ইসলামিক মিশনের আয়োজনে ১০টি প্রতিষ্ঠানে প্রতিযোগিতায় ৬০ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ৯ জন বিজয়ীকে পুরষ্কার প্রদান করা হয়। বাকি শিক্ষার্থীদের শান্তনা পুরষ্কার দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff