সর্বশেষ :
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা আফরোজ আলী কোম্পানীগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটসহ দেশের ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জৈন্তাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে দোকান সিলগালা, মাংস জব্দ ভারতের পর্যটন ভিসা চালু হবে কবে, যা জানালেন হাইকমিশনার নববধূ নিখোঁজ, থানায় স্বামীর জিডি ঈদে সিলেট কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না কোনো কয়েদি নবীগঞ্জে পরকীয়ার জেরে শাশুড়িকে হত্যা, পুত্রবধূ গ্রেফতার

মাধবপুর সীমান্তে ভারতীয়সহ পাঁচ নারী আটক

মাধবপুর সীমান্তে ভারতীয়সহ পাঁচ নারী আটক

মাধবপুর প্রতিনিধি
মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর সীমান্ত থেকে এক ভারতীয় ও চার বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরষপুর বিওপির টহল দল।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটক নারীরা হলেন চট্টগ্রামের রাউজান উপজেলা শহরের স্বপ্না ধর (৫৫), একই এলাকার মুক্তা রানি দাস (৩৭), বর্ষা ধর (২৩), প্রিয়া দে (৩০) এবং ভারতের আসামের শীলচরের কৃষ্ণা দে (৪৭)।

বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আটককৃতরা মানব পাচারকারী দালালের মাধ্যমে টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতের আসাম শহরে আত্মীয় বাড়িতে বেড়ানো ও চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বুধবার সকালে হরষপুর বিওপির টহল দলের হাতে আটক হন তারা। এ সময় তাদের কাপছ থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন তিনটি এবং বাটন মোবাইল ফোন ১টি পাওয়া যায়।

ভারতীয় নাগরিক বিজিবির জিজ্ঞাসাবাদে জানান, তিনি এক মাস আগে আসাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চট্টগামে আত্মীয়ের বাড়িতে ছিলেন।

সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ মো. ইমতিয়াজ জানান, অনুপ্রবেশকারী বাংলাদেশি ও ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করে তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff