সর্বশেষ :
পাহাড়ি ঢল ও টানা বর্ষণে হাওর প্লাবিত: পাকনার হাওর পরিদর্শনে এমপি বিয়ানীবাজারে মানব পাচারকারী ও প্রতারক চক্রের বিরুদ্ধে মানববন্ধন ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী কমলগঞ্জে নিম্নাঞ্চলে বন্যায় ৫০ পরিবার পানিবন্দি, দুর্ভোগ এসএসসি পরীক্ষার্থী হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু সিলেটে নদ-নদীর পানির উচ্চতা বাড়াচ্ছে ভারতের ঢল এআই আতঙ্কে নিজের কণ্ঠস্বর ও অবয়বের ট্রেডমার্ক চাইলেন টেইলর সুইফট ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুনামগঞ্জে হাওরে হাহাকার: পানির নিচে হাজারো কৃষকের স্বপ্ন

আগামী বছরই বিয়ে করছেন তামান্না-বিজয়

আগামী বছরই বিয়ে করছেন তামান্না-বিজয়

একুশে বিনোদন
বলিউডের আলোচিত তারকা যুগল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা বিয়ে করছেন। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে অনলাইন গণমাধ্যম ১২৩তেলেগুডটকম।

তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই ‘টক অব দ্য টাউন’। রেস্তোরাঁ থেকে সিনেমার পার্টি, সবখানেই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তামান্না-বিজয়।

পাপারাজ্জিদের ক্যামেরার সামনেও কোনো রাখঢাক নেই তাঁদের! নেটফ্লিক্সে সুজয় ঘোষের সিনেমায় পর্দায় তাঁদের জুটি ব্যাপক আলোচিত হয়, জানা যায় এ সিনেমাটির শুটিংয়ের প্রেমে পড়েন তাঁরা।

এবার প্রেম থেকে তা গড়াচ্ছে পরিণয়ে। মুম্বাইয়ে বিলাসবহুল একটি বাড়ি হন্যে হয়ে খুঁজছেন এই জুটি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিয়ে ও বিয়ের পর সেই বাড়িতেই থাকার পরিকল্পনা ওই জুটির। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালেই বিয়ে করবেন তাঁরা। তামান্না ও বিজয়ের বিয়ে সম্পর্কে দুই পরিবারই অবগত।

দুই তারকার ঘনিষ্ঠ সূত্রটি আরও জানিয়েছে, ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং ভারতেই বিয়ে করার পরিকল্পনা তাঁদের।

গত বছর প্রকাশ্যেই অভিনেত্রী জানান, বিজয়ের সঙ্গে সুখে রয়েছেন তিনি। কাজের ক্ষেত্রেও একে অপরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff