সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুন নুর বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে রাত ৯টার দিকে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের প্ররোচনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাংচুরসহ অগ্নিসংযোগ করে। এসময় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়া অফিসে থাকা নগদ ১ লাখ টাকা, ল্যাপটপসহ
টেলিভিশন চুরি করে নিয়ে যায়।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক পরিকল্পনামন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির অফিস ভাঙচুরসহ অগ্নিসংযোগ করেছে, এমন অভিযোগ এনে বিএনপির ইউনিয়ন সভাপতি একটি মামলা দায়ের করেছেন। মামলাটি বৃহস্পতিবার এফআইআর করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিনি জামিনে রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff