দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামিকে আটক করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার উপজেলার পান্ডারগাও ইউনিয়নের রাধানগর গ্রামের মাহমুদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (১৯), আব্দুল করিমের ছেলে আব্দুল তাহিদ (২৬), ইসমাইল আলীর ছেলে নাজিম উদ্দিন (২১), মাহমুদ আলীর ছেলে জাবেদ মিয়া ওরফে জুবায়ের আহমদ (৩২), মৃত আব্দুল্লাহ ওরফে ডেংগুরার ছেলে মনোয়ার হোসেন (৩৫), দোয়ারাবাজার সদর ইউনিয়নের দলেরগাও গ্রামের মৃত আব্দুস ছাত্তারের মেয়ে রুনা আক্তার (২০) ও নরসিংপুর ইউনিয়নের মুকিরগাঁও গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাইফুর রহমান (২৪)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, আটক আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply