সর্বশেষ :
বেনজীরের গ্রেপ্তারের খবরে পরীমনির ‘মজা’ পুশ ইনে এত আগ্রহ থাকলে শুভেন্দুকে পাঠিয়ে দিন, তার বাড়ি বরিশাল প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি: সিসিক প্রশাসক কয়েস লোদীসহ দেশের ৮ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ শাপলা ট্র্যাজেডি থেকে পরীমণি: গত এক দশকে বেনজীর ছিলেন সমালোচনা ও বিতর্কের কেন্দ্রে মৌলভীবাজারের শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে হার বাংলাদেশের গোলাপগঞ্জে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জিলু পুলিশের জালে ৪ থানার ‘মোস্ট ওয়ান্টেড’ রাজু এবার বিশ্বনাথ পুলিশের জালে, রয়েছে ১৩টি মামলা!

ঢাকা থেকে নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগের সেক্রেটারী রুমেল গ্রেফতার

ঢাকা থেকে নিষিদ্ধ সংঘঠন ছাত্রলীগের সেক্রেটারী রুমেল গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি

কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কুলউড়া উপজেলার সাধারণ সম্পাদক আবু সায়হাম (রুমেল) কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে গত ২৪ আগস্ট কুলাউড়া থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

রুমেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আবু সায়হাম রুমেল পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে ।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে ২৪ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফাত্তাহ (ফাহিম)। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। রুমেল ওই মামলার ৩ নম্বর আসামি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff