জাতীয়

বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · সোমবার, ২১ অক্টোবর ২০২৪ · বিকেল ৪:৪০ · ১৭৮ ভিউ

একুশে সিলেট ডেস্ক 

সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাকে রাজধানীর বনানী থেকে গ্রেফতারের কথা জানায় ডিবি।

 

তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

প্রসঙ্গত, ইমরান আহমেদ সিলেট- ৪ আসনের ছয়বারের সংসদ সদস্য। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

সবশেষ জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।তবে মন্ত্রীসভায় স্থান পাননি তিনি। গত ৫ আগস্টের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি।

সম্পর্কিত সংবাদ