সিলেট

সিলেটে ছুরিকাঘাত করে ছিনতাই, গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২৭ মে ২০২৫ · রাত ৮:৫৩ · ১৮১ ভিউ

স্টাফ রিপোর্টার
পথচারিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় নওশাদ আহমদ মোস্তাফিজ নামে যুবককে গ্রেফতার করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ।

সোমবার রাত ১০ টার দিকে নওশাদ আহমদ মোস্তাফিজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারপাড়ায় এক পথচারিকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে নওশাদ আহমদ মোস্তাফিজ। ওই ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

এসএমপির শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গ্রেফতারকৃত মোস্তাফিজের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হবে।

পুলিশের তথ্য মতে, নওশাদ আহমদ মোস্তাফিজের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা রয়েছে। সম্প্রতি তার অপরাধকাণ্ডে এসএমপি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ